কমবেশি আমরা সবাই মাটন
পছন্দ করি। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মিটবল রেসিপি। তাহলে জেনে নিন
কিভাবে তৈরী করবেন সুস্বাদু মিটবল।
উপকরণঃ
১। ডিম – একটি
২। লবন – পরিমাণ মতো
৩। মাটন কিমা – দুই
কাপ
৪। টমেটো সস – চার
টেবিল চামচ
৫। পারমেজান
চিজ – এক চা
চামচ
৬। গোলমরিচ গুঁড়া – এক চা চামচ
৭। পেঁয়াজ পাউডার – এক চা চামচ
৮। অলিভ অয়েল – এক টেবিল চামচ
৯। রসুন কুচি
– এক
টেবিল চামচ
যেভাবে তৈরী করবেনঃ
প্রথমে কিমা ভাল
করে পরিষ্কার করে
নিন। এরপর
এর মধ্যে তেল,
টমেটো সস ও
চিজ ছাড়া বাকি
সব উপকরন দিয়ে
ভালো করে মেখে
নিন। এরপর
এই মিশ্রণটি থেকে
ছোট ছোট বলের আকারে
গড়ে নিন।
এরপর একটি প্যানে
অলিভ অয়েল দিন। এরপর এতে
টমেটো সস দিয়ে
ভাল করে ভাজতে
থাকুন। এরপর
তেল ছাড়তে শুরু
করলে আঁচ বন্ধ
করে আলাদা সরিয়ে
রেখে দিন।
এরপর মিটবল গুলোকে
তেল লাগিয়ে স্টিমারে
রেখে ভাল করে
রান্না করে নিন,
যাতে মাংস সিদ্ধ
হয়ে যায়।
এরপর একটি পাত্রে
অল্প অলিভ অয়েল
দিয়ে ভাল করে
সেঁকে নিন।
আপনি চাইলে মাইক্রোওভেনেও
১৮০ ডিগ্রিতে ৫-৬
মিনিট রান্না করে
নিতে পারেন।
এরপর আগে থেকে
করে রাখা টমেটো
সসের মধ্যে ভাল
করে মিটবলগুলো রোল
করে নিয়ে প্লেটে
সাজান এবং উপর
থেকে পারমেজান চিজ
দিয়ে পরিবেশন করুন
সুস্বাদু মিটবল।
