সবাই চায় তার ঘরটিকেমনের মত করে সাজাতে। সবাই তার ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে সেরা জিনিসটাই নির্বাচন করে
থাকে। তাই আপনার ঘরকে আরও দৃষ্টি নন্দন ও নান্দনিকতার ছোঁয়া পেতে
বিছানার চাদরে আনতে পারেন বৈচিত্রতা। এক্ষত্রে মাথায় রাখুন ঘরের মাপ। ঘরের মাপ
বুঝে ব্যবহার করুন চাদর। তাহলে জেনে নিন কোন ঘরে কোন ধরনের চাদর ব্যবহার করবেন।
১। একটু ছিমছাম ও
হালকা রংয়ের চাদর ছোট ঘরের জন্য বেশ মানানসই। এতে করে আপনার ঘরটাকে মনে হবেপ্রসস্ত। ছোট আয়তনের ঘরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আড়াআড়ি বা লম্বালম্বি রেখা
বিশিষ্ট নকশা এবং হাল্কা রং ও হাল্কা নকশা বিশিষ্ট চাদর।
২। আপনার ঘরটা কি অনেকবেশি প্রসস্ত? তাহলে আপনার ঘরে রঙিন চাদর বেশ মানাবে। আয়তনে বড় ঘরের ক্ষেত্রে
ব্যবহার করতে পারেন বাহারি রং, ছোট বড় নকশা অথবা নানা জ্যামিতিক রেখা বিশিষ্ট চাদর। আপনার
ঘড়টিকে আরও বেশি দৃষ্টিনন্দন করে তুলতে ব্যবহার করুন বড় ছাপার চাদর বা রঙিন চাদর।
৩। বড় ঘরের ক্ষেত্রে
একটি বিষয় মাথায় রাখুন। আপনার ঘরে যদি আসবাবপত্র অনেক বেশি রাখা হয়, সেক্ষেত্রে ঘরতুলনামূলকভাবে ছোটই মনে হবে। তাই এই ব্যপারে রঙিন বা বড় নকশার চাদর ব্যবহারে আপনার
রুচির পরিচয় রাখতে হবে। অন্যথায় বেশ অগোছালো লাগবে আপনার ঘরটি, সেই সাথে অস্বস্তিঅনুভূত হতে পারে।
৪। বেশ বড় আপনার ঘরটি?
তাহলে আপনার ঘর জুরে বেশ ঠাণ্ডা পরিবেশ
অনুভূত রাখতে ব্যবহার করতে পারেন একরঙা বা হাল্কা রংয়ের চাদর।



