তরুনীদের ফ্যাশন জুরে রয়েছে হিজাব
ধর্মীয় অনুশাসন আর
পর্দা প্রথায় নারীর পোশাকের অন্যতম অনুসঙ্গ হিজাব। বর্তমান সময়ে সৌন্দর্য সচেতন
তরুনীদের ফ্যাশনে অনেকটা জুরেই রয়েছে হিজাব। তরুনীরা তাদের ফ্যাশনে বিভিন্ন
স্টাইলে হিজাব মাথায় পেঁচিয়ে হয়ে উঠছে অনন্যা। তাই আজ হিজাব প্রেমী তরুনীদের জন্য
রয়েছে হিজাব পরার কিছু টিপস।
১। হিজাব বাঁধার
ক্ষেত্রে খুব বেশি পাতলা জর্জেট বা সার্টিনের কাপড় ব্যবহার করবেন না।
২। সামনের ছোট
চুলগুলোকে সামলাতে হিজাবের নিচে আন্ডার ক্যাপ ব্যবহার করতে পারেন।
৩। হিজাব পরার আগেঅবশ্যই চুল বেঁধে নেবেন। চাইলে একটু টাইট খোঁপা করে নিতে পারেন এতে বাতাস চলাচলের
সুযোগ পাবে।
৪। হাতের কাছে বিভিন্ন
সাইজের সেফটিপিন, হিজাব পিন রাখুন, বাইরে যাওয়ার সময় ঝটপট হিজাব পরতে।
৫। যারা নতুন হিজাব
করা শুরু করেছেন, প্রথমেই পরিপাটি করে হিজাব পরতে না পারলে চেষ্টা করুন। বাড়িতে বিভিন্ন ভাবে
অনুশীলন করুন। দেখবেন আপনি নিজেই নতুন সব স্টাইল করতে পারছেন।
চেহারার এই আকৃতিকে বলা হয় 'পারফেক্ট ফেস'। হিজাবে জড়াতে বিশেষ
ভাবতে হবে না এই ধরনের চেহারার নারীদের। শুধু হিজাবটাকে চেহারার চারপাশে ফ্রেম করে
জড়িয়ে বেঁধে নিলেই হবে।
২। চ্যাপ্টা চেহারা:
এই ধরনের চেহারাকে
একটু লম্বা দেখাতে পারলেই হয়, আকর্ষণীয় উপস্থাপনে মানিয়ে যায়। হিজাব পরার সময় দুই পাশের
কাপড় চেহারার ভিতর দিকে টেনে আনতে হবে। অর্থাৎ কানের দুই পাশ দিয়ে প্রায় ভ্রু
পর্যন্ত টানতে হবে। কিন্তু কপালের দিকে নিচে টানা যাবে না। চ্যাপ্টা চেহারায় কপাল
বা ভ্রু হিজাবের আড়ালে রাখা ঠিক না।
৩। গোলাকৃতির চেহারা:
দেখতে খুব আদুরে হলেও
হিজাব পরার সময় কিছুটা বিপাকে পড়েন গোলাকৃতির চেহারার নারীরা। কোন কিছুতেই যেন
ভালো লাগে না, মুখটাকে
মনে হয় বল সাবান। কিন্তু হিজাবা পরার সময় ওড়না বা কাপড়কে একটু আলগা করে পিনআপ
করলেই অনেকাংশে সমস্যার সমাধান করা যায়। তাছাড়া চাইলেই চেহারায় আনা যায় লম্বাটে
ভাব। আর হিজাবের নানা ডিজাইনে গোল চেহারাও হয়ে ওঠে মোহময়ী।
৪। চৌকো চেহারা:
স্কয়্যার শেপ বা চৌকো
চেহারায় কাঠিন্য ফুটে থাকে কপাল, চিবুক, চোয়ালের হাড়ের কারণে। হিজাব পরার সময় এটা খেয়াল রাখতে হবে,
চিবুকের কাছে জোরে বাঁধা যাবে না- তাতে চিবুক আরও স্পষ্ট
হয়ে ফুটে ওঠে। কপালে দিকটাতে বৃত্তের মতো করে ওড়না বা স্কার্ফ বাঁধতে হবে।
হার্ট শেপ- শুনতে রোমান্টিক
মনে হলেও হিজাব পরার ক্ষেত্রে একটু ঝামেলার এই চেহারা। চওড়া কপাল,
ছোট্ট চিবুক আর সংযোজনকারী চোয়াল- সবমিলিয়ে পাখির মত
সারল্য। হিজাব পরার সময় কপালের দুপাশে একটু টেনে পরতে হবে,
তবে চোয়ালের দিকে যেন কিছুটা দূরেই থাকে। পারলে কপাল থেকে
সোজা নেমে আসবে চিবুকের নিচে- তাহলেই হার্ট শেপের চেহারা হার্ট কাঁপাবে।







