পাউরুটির পুডিং





প্রতিটি বাসার পছন্দেরমিষ্টিয় খাবারের লিস্টে হয়ত পুডিং আছে। নিশ্চই আমরা ছোট বেলা থেকে মা খালাদের হাতের বানানো ডিমের  পুডিং খেয়ে এসেছি। কিন্তু আজকের রেসিপিটা একটু অন্য রকম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পাউরুটির পুডিং। আজকের রেসিপির মূল উপাদান হলো পাউরুটি। তাহলে জেনে নিন কিভাবে বানাবেন পাউরুটির পুডিং

উপকরনঃ

১- পাউরুটি ৬ পিস
২- ডিম ২ টা
৩- দুধ ২ কাপ
৪- চিনি ১/২ কাপ
৫- ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
৬- লবন
৯-তেল

প্রস্তুত প্রনালিঃ

প্রথমে  পাউরুটির সাইডের অংশটা কেটে ফেলুন। এরপর পাউরুটি গুলো টুকরা করে কেটে নিন। এরপর একটা ব্লেন্ডারে পাউরুটি গুলোকে ব্লেন্ড করে নিন। এরপর একটি পাত্রে ব্লেন্ড করা পাউরুটি, ডিম, দুধ, চিনি, ভ্যানিলা এসেন্স এবং এক চিমটি লবন ভালো করে মিশিয়ে নিন। এরপর একটি ইস্টিলের বাটিতে তেল ব্রাশ করে নিন। এরপর একটি কড়াইয়ে ৫ টেবিল চামচ চিনেতে ২ টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরী করে নিন। এরপর ক্যারামেলটা আগে থেকে তেল ব্রাশ করা বাটিতে ছড়িয়ে দিন এবং ১০ মিনিট অপেক্ষা করুন ক্যারামেলটি বাটিতে সেট হওয়া পর্যন্ত। এরপর এর উপর পাউরুটির মিশ্রণটি দিয়ে দিন এবং বাটির মুখটি বন্ধ করে দিন। এরপর একটা হাড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিন এবং দিয়ে দিন পরিমান মতো পানি। পানি যেন কোনো ভাবেই পুডিং এর বাটির ৩ ভাগের ১ ভাগ উপরে না আসে। এরপর স্ট্যান্ড এর উপর পুডিং এর বাটিটা বসিয়ে দিন এবং হাড়িটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিন। এরপর চুলার আঁচ মিডিয়াম রেখে পুডিংটাকে ৩০ মিনিট জ্বাল দিন। ৩০ মিনিট পর ঢাকনা তুলে পুডিং এর মধ্যে একটা কাঠী দিয়ে চেক করুন পুডিংটা হয়েছে কিনা। যদি কাঠীটা পরিষ্কার বেরিয়ে আসে তাহলে পুডিংটা হয়ে গেছে। আর যদি কাঠীতে কিছু পুডিং লেগে থাকা তাহলে আবার ঢেকে ৫-৭ মিনিট জ্বাল দিন। এরপর পুডিংটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।



http://momoslifestyle.blogspot.com/search/label/%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%20%28Recipe%29