গরমে প্রশান্তি দেবে আনারসের জুস
এই গরমের সারা দিনের কর্মব্যস্ততার
পর আপনার ক্লান্তি দূর করতে আনারসের জুসের জুড়ি নেই। তাই এই
গরমে ক্লান্তি দূর করতে স্বাস্থকর উপায়ে নিজেই তৈরী করুন আনারসের জুস। এটি বানানো যেমন সহজ, তেমনি এটি বানাতে
উপকরনও কম লাগে। এই জুস গরমে শরীর ও মনকে দিবে প্রশান্তি। তাহলে জেনে নিন কিভাবে বানাবেন আনারসের জুস।
উপকরনঃ
১। আনারস ২ কাপ
২। চিনি স্বাদমত
৩। লবন সামান্য
৪। সাদা গোলমরিচের গুঁড়া ১/২ চা
চামচ
৫। পানি ১/২ কাপ
৬। বরফ ৪/৫ টুকরা।
প্রস্তুত প্রনালীঃ
প্রথমে ভালোকরে আনারসের খোসা
ছাড়িয়ে নিন। এরপর আনারসের গায়ে যে চোখের মত অংশ থাকে তা ভালো করে তুলে ফেলুন। এরপর
ছোট ছোট টুকরা করে কেটে নিন। এরপর একটি ব্লেন্ডারে বরফ কুচি ছাড়া বাকি উপকরনগুলো
একসাথে ভালোকরে ব্লেন্ড করে নিন। এরপর একটি গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন
মজাদার আনারসের জুস।

