ইনস্ট্যান্ট জিলাপি
জিলাপি পছন্দ করে না এমন মানুষ হয়ত
কমই আছে। আর সেই জিলাপিটা যদি বাসায় বানিয়ে নেওয়া
যায়, আর সেটার স্বাদ যদি হয় বাইরে থেকে কিনে আনা জিলাপির মতো তাহলে একটু সময় নিয়ে বাসায়
বানিয়ে ফেলাই ভালো। বাসায় বানানো যেকোনো খাবারই বাইরে থেকে কিনে আনা খাবারের থেকে
অনেক বেশি স্বাস্থ্যকর হয়। তাহলে জেনে নিন কিভাবে খুব সহজেই ঘড়ে বসেই বানাবেন
ইনস্ট্যান্ট জিলাপি।
উপকরনঃ
১- ময়দা ১ কাপ
২- চিনি ২ কাপ
৩- লেবুর রস ১ চা চামচ
৪- লবন ১/৩ চা চামচ
৫- টক দই ৩ টেবিল চামচ
৬- বেকিং পাউডার ১/২ চা চামচ
৭- এলাচ ৩ টা
৮- ফুট কালার সামান্য পরিমান।
প্রস্তুত প্রনালিঃ
প্রথমে
একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, টক দই ও লবন নিয়ে নিন। এরপর এর মধ্যে অল্প অল্প
করে পানি মিশিয়ে একটি ব্যাটার তৈরী করুন। ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না আবার
খুব বেশি ঘনও করবেন না। এরপর ব্যাটারটা একটা ক্যাঁচাপের বোতলে ঢেলে নিন। এরপর
জিলাপির সিরা তৈরী করার জন্য চুলায় একটা হাড়িতে ২ কাপ চিনি, ২ কাপ পানি এবং এলাচ
দিয়ে দিন। এরপর মিডিয়াম আঁচে সিরাটকে জ্বাল করুন, যতক্ষন না পর্যন্ত সিরাটা আঠালো
হয়। সিরাটা আঠালো হয়ে এলে এর মধ্যে ফুট কালার মিশিয়ে নিন। এরপর চুলাটা বন্ধ করে এর
মধ্যে দিয়ে দিন লেবুর রস। এরপর চুলায় একটি কড়াইয়ে পরিমান মতো তেল গরম করে নিন।
এরপর আগে থেকে বোতোলে ঢেলে রাখা ব্যাটারটা দিয়ে মিডিয়াম আঁচে বাদামি করে জিলাপি গুলো
ভেঁজে নিন। এরপর জিলাপি গুলোকে চিনির সিরায় ভালো করে ১ মিনিট এর মতো ভিজিয়ে রাখুন।
১ মিনিট পর সিরা থেকে জিলাপি গুলোকে একটি পাত্রে তুলে নিন। এরপর গরম গরম পরিবেশন
করুন মজাদার ইনস্ট্যান্ট জিলাপি।


