ঘরকে
পরিপাটি রাখার সহজ উপায়
ঘরটাই যেন আমাদের সকল প্রসান্তির
উৎস। ক্লান্ত শরীরে বাইরে থেকে যখন ঘরে আসা হয়, তখন ঘরটা যদি পরিপাটি থাকে, তাহলে নিমিষেই
যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। আর ঘরটা যদি থাকে অগোছালো তাহলে
অনেক বেশি বিরক্ত লাগে। তাছাড়া আপনার রুচি বোধের পরিচয় অনেকাংশে আপনার
পরিপাটি ঘর থেকেই পাওয়া যায়। তাই আপনার ঘরটাকে গুছিয়ে রাখুন
আপনার মনের মতো করে। আর আপনার ঘরকে পরিপাটি রাখতে কিছু বিষয়ের প্রতি
লক্ষ্য রাখলে আপনার ঘরের সৌন্দর্য অনেকাংশেই বেড়ে যাবে। তাহলে জেনে
নিন আপনার ঘরকে গুছিয়ে রাখার কিছু টিপস।
প্রথমেই ঠিক করুন ঘরের কোন কোন জায়গা গুলো অগোছালো ও একটু অপরিষ্কার। তারপর সেই স্থানগুলো আগে পরিষ্কার করে নিন।
১-আপনার বেড রুমটা যদি অগোছালো থাকে, তাহলে এটিকে গুছিয়ে নিন।
বেডটাকে সবসময় গুছিয়ে রাখুন। বিছানার চাদর ও বালিশের কাভার গুলো আর কাঁথা, কম্বল
এমন একটি ড্রয়ারে গুছিয়ে রাখুন যেখান থেকে এগুলো খুব সহজেই মুভ করা যায়। ওয়াস করা
কাপর গুলো বাইরে ফেলে না রেখে আলমারিতে গুছিয়ে রাখুন। আর যে কাপড়গুলো ওয়াস করতে
হবে সেগুলো খাটের নিচে অথবা ঘরের এক কোনায় একটি লন্ড্রি বাস্কেটে রাখুন। রোজ যে
কাপড় গুলো ব্যবহার করেন সেগুলো আলমারির সামনের তাকে এবং বাকি কাপর গুলো আলমারির
পেছনের তাকে হ্যাঙ্গারে রাখতে পারেন। ভেজা কাপড় বারান্দায় মেলে রাখুন আর শুকনো
কাপড় ও ইস্ত্রি করা কাপড় গুলো বারান্দায় একটি বাস্কেটে রাখতে পারেন।
২- ডাইনিং টেবিলটা শুধুমাত্র
খাওয়া-দাওয়ার কাজেই ব্যবহার করুন। আর এর জন্য প্রতিদিনের ব্যবহার্য জিনিস-পত্র
রাখার জন্য ডাইনিং হলের সাইডে একটি সেলফে
রাখতে পারেন। আর পেপার ওয়ার্কিং বারান্দায় অথবা ড্রয়িং রুমে সারুন।
৩- ড্রয়িং রুমের ছোট-খাটো জিনিস
গুলো ড্রয়ার থাকলে ড্রয়ারে গুছিয়ে রাখুন, যেন প্রয়োজন এর সময় সহজেই পাওয়া যায়।
ড্রয়িং রুমের চা-কফি পরিবেশন এর জন্য একটি কফি টেবিল ব্যবহার করতে পারেন। ড্রয়িং
রুমের এক কোনায় শোপিস রাখার জন্য একটা তাক ব্যবহার করতে পারেন।
৪- বাথরুমের প্রয়োজনীয় জিনিস
গুলো গুছিয়ে রাখার জন্য দেওয়ালে র্যাক লাগিয়ে নিতে পারেন। বাচ্চাদের গোসলের খেলনা
গুলো একটি নেটের ব্যাগে ঝুলিয়ে রাখতে পারেন। এতে করে খেলনায় থাকা পানি গুলো ঝরে
যাবে আর চারদিকে ছড়িয়ে পরবে না।
৫- জুতার র্যাকে জুতা গুলো
এমনভাবে সাজিয়ে রাখুন যেন দরকারের সময় খুঁজে পেরেশান হতে না হয়। র্যাকে জুতা
রাখার আগে জুতায় থাকা ময়লা পরিষ্কার করে রাখুন।
৬- রান্নাঘরের দেওয়ালে হুক
ব্যবহার করে ছুরি-কাঁচি, প্যান, কড়াই ইত্যাদি ঝুলিয়ে রাখতে পারেন। ধোয়া বাসন
সিঙ্গের সামনে ঝুলিয়ে রাখতে পারেন, এতে করে বাসনে থাকা পানি সিঙ্গেই ঝরে যাবে।
রান্নার প্রয়োজনীয় জিনিস গুলো র্যাকে গুছিয়ে রাখুন। রান্নার ময়লা ফেলার জন্য ঝুরি
ব্যবহার করুন। এতে
করে আপনার রান্নাঘর পরিষ্কার থাকবে।
