ঘড়ে তৈরী বগুড়ার মিষ্টি দই
আমরা কমবেশি সবাই
বগুড়ার দই পছন্দ করি। একটু ভারি খাবারের পর দই খাওয়া অনেকেই পছন্দ করে। বিশেষ করে
মিষ্টি দই। এটি স্বাস্থের জন্য বেশ ভালো। ইচ্ছে করলে আপনি নিজেই বাসায় তৈরী করতে
পারেন বগুড়ার মিষ্টি দই। ভাবছেন কিভাবে? চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে ঘড়েই
তৈরী করবেন বগুড়ার মিষ্টি দই।
উপকরনঃ
১- দুধ ১ লিটার
২- চিনি ১ কাপ
৩- টক দই ১ কাপ।
প্রস্তুত প্রনালিঃ
প্রথমে চুলায় একটি
হাড়িতে ১ লিটার দুধ নিয়ে ঘনো ঘনো নেড়ে বলক তুলে নিন। দুধে প্রথম দুইটি বলক ওঠার পর
এর মধ্যে দিয়ে দিন চিনি। চিনি দিয়ে আবারো নাড়তে থাকুন এবং আরও ৪ টা বলক তুলে নিন
দুধে। এরপর অন্য একটি কড়াইয়ে ২ টেবিল চামচ চিনি দিয়ে একটি ক্যারামেল তৈরী করে নিন।
এই ক্যারামেলটা বগুড়ার দইয়ের যে কালার সেটি এই দইয়ে তৈরী করতে সহায়তা করবে। এরপর এই ক্যারামেলটা আগে থেকে
জ্বাল দিয়ে রাখা দুধের মধ্যে মিশিয়ে নিন। এরপর দুধটাকে হালকা ঠান্ডা করে নিন। এরপর
একটি পাত্রে ১ কাপ পরিমানে টক দই ভালো করে ফেটে নিন। আর খেয়াল রাখবেন কোনোভাবেই
যেনো টক দইয়ে কোনো পানি না থাকে। এরপর এই টক দইয়ের মধ্যে আগে থেকে করে রাখা দুধ আর
ক্যারামেলের মিশ্রণটি এক হাতে অল্প অল্প করে ঢালুন আর অন্য হাতে দইটা দুধের সাথে
মিশিয়ে নিন। দইয়ের সাথে দুধটা মেশানো হয়ে গেলে এটি ঘনো ঘনো নেড়ে উপরে বাবলস তৈরী
করে নিন। এরপর এই মিশ্রণটি একটা মাটির পাত্রে অথবা কেকের মোল্ডে ঢেলে নিন। এরপর
পাত্রের মুখটাকে ঢাকনা অথবা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিন এবং একটা ভারি কাপড় দিয়ে
পাত্রটিকে মুড়িয়ে নিন।। এরপর চুলায় একটি প্যান দিয়ে দিন এবং পানের উপর কাপড়ে
মোড়ানো দইয়ের পাত্রটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ একদম কমিয়ে
দইটাকে ১ ঘণ্টা জ্বাল দিন। ১ ঘন্টা পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন
মজাদার বগুড়ার দই।
