For Better & Bright Life জীবনধারা, lifestyle, রেসিপি, Recipe, রান্না, রূপচর্চা, makeup, স্বাস্থ্য টিপস ও ট্রিকস (Tips & Tricks) পরামর্শ, Health Tips, স্মার্টফোন আপডেট, smartphone update,
চুলের যত্নে রসুন
চুলের যত্নে রসুন
আমরা কমবেশি সবাই চুলের বিভিন্ন রকমের সমস্যায় ভুগে থাকি। অনেকেরই গোছা গোছা চুল উঠে থাকে, সেই সঙ্গে অক্কালপক্কতা। আবার কারো কারো চুল অনেক বেশি রুক্ষ। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই নামি-দামী বিভিন্ন প্রসাধনী ব্যবহারের পরেও কোনো ফল পায় না। কিন্তু এই চুলের চত্নে রসুন খুবই কার্যকারী উপাদান। তাহলে জেনে নিন চুলের বিভিন্ন সমস্যা সমাধানে যেভাবে ব্যবহার করবেন রসুন। রসুনে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ, যা আমাদের চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে। রসুনে বিদ্যমান ভিটামিন সি চুলের স্বাস্থ্য ভাল রাখে, রুক্ষতা দূর করে এবং খুস্কির সমস্যা থেকে রেহাই দেয়।
১) প্রথমে রসুনের পেস্ট বানিয়ে নিন। এরপর তার সঙ্গে মধু মিশিয়ে চুলের গোড়া থেকে লাগান এবং ৩০ মিনিট ওই মিশ্রণ লাগিয়ে রেখে ঠান্ডা জলে ভাল করে চুল ধুয়ে নিন।
২) প্রথমে ভালো করে রসুন পেস্ট করে নিন। এরপর এর মধ্যে উষ্ণ গরম নারকেল তেল মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। এরপর ভাল করে চুল ও স্ক্যাল্পে ওই মিশ্রণ লাগিয়ে রাখুন এবং আধ ঘণ্টা লাগিয়ে রেখে চুল ধুয়ে ফেলুন।
৩) চুলের যত্নে বাড়িতেই বানিয়ে নিন রসুনের তেল। এক্ষেত্রে ওলিভ এবং নারকেলের তেলের সঙ্গে রসুন মিশিয়ে সারা রাত রেখে দিন এবং চুলে ভাল করে মিশ্রনটি লাগিয়ে ঘণ্টাখানেক রেখে চুল ধুয়ে নিন।
৪) প্রথমে রসুন এবং আদা এক সঙ্গে বেটে নিন। এরপর ওই মিশ্রণ যে কোনও ভাল ওলিভ তেলে মিশিয়ে গরম করে নিন। এরপর মিশ্রণ বাদামি হয়ে এলে সেটা চুলে ১৫ মিনিট ধরে মাসাজ করুন এবং আধঘণ্টা রেখে ভাল করে চুল ধুয়ে নিন।
-
চোখের পাপড়ি ঘন করার প্রাকৃতিক উপায় লম্বা , ঘন চোখের পাপড়ি চোখের সৌন্দর্য বৃদ্ধি করে দেয় দ্বিগুন । ঘন পাপড়ির কারনে চ...
-
পাউরুটির রসমালাই অনেক সময় এমন হয় যে, আমাদের রসমালাই খেতে ইচ্ছে করছে কিন্তু বাইরে থেকে কিনে আনাও সম্ভব হয় না আবার বাসায় ছানা বান...
-
গ্যাসের চুলায় ফিশ বারবিকিউ Fish BBQ at gas Stove , Fish BBQ Recipe Fish barbecue at Gas Stove, Gas Stove Stove BBQ, BBQ at Stove, BBQ...

