সবজি দিয়ে ডিমের রোল




ঠোঁট ফাটুক বা না-ই ফাটুক এখন শীতকাল বাঙালির পরম কাঙ্ক্ষিত ‘উইন্টার’। সোয়েটার-মাফলারে মোড়া একঝাঁক কুয়াশা মাখা সকাল কিংবা সন্ধ্যে। চলুন জেনে নিই এই শীতে গরম গরম সবজি দিয়ে ডিমের রোল রেসিপি



যা লাগবে :
১। ফেটানো ডিম ৪টি
২। গ্রেটেড গাজর ৩/৪ কাপ
৩। ক্যাপসিকাম কুচি ৩/৪ কাপ
৪। লবণ আন্দাজ মতো
৫। ময়দা ১ চা চামচ
৬।মরিচের গুঁড়া ১/২ চা চামচ
৭। বিট লবণ ৩/৪ চা চামচ
৮। গ্রেটেড বাঁধাকপি ৩/৪ কাপ
৯। সয়াসস ১ চা চামচ
১০।কাঁচা মরিচ কুচি ২/৩টি



যেভাবে করবেন :
ফেটানো ডিমের সঙ্গে অর্ধেক পরিমাণে সব সবজি, মরিচের গুঁড়া, ময়দা এবং লবণ ভালো করে মিশাতে হবে। এবার নন-স্টিক প্যানে অল্প তেল দিয়ে ডিমের মিশ্রণটি দিতে হবে। প্যান ঘুরিয়ে এ মিশ্রণকে পাতলা রুটির মতো শেপ করে নিতে হবে। এই ডিম রুটি টি চুলা থেকে নামিয়ে এটার ভেতরে সমস্ত সবজি, লবণ, কাঁচা মরিচ কুচি এবং সয়াসস মেখে লম্বা করে দিয়ে দিতে হবে। ডিম রুটি টি লম্বা করে বসানো সবজির মিশ্রণকে পেঁচিয়ে রোল করে নিতে হবে। প্রি-হিটেড ওভেনে ১৬০ ডিগ্রিতে ২/৩ মিনিট রেখে পরে পরিবেশন করতে হবে।