জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার





চলছে জলপাইয়ের মৌসুম, আর এই সময়ে আচার তৈরি না করলে কি চলে? জলপাইয়ের একটা বড় সমস্যা হলো, এই আচার কিছুতেই সুস্বাদু হতে চায় না। অনেকের আচারই বেশ শক্ত রয়ে যায়। আবার অনেকেই জানেন না জলপাইয়ের মিষ্টি আচার তৈরির রেসিপি। সেই সমস্ত সমস্যাসমাধান নিয়ে এসেছি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার।



উপকরণ :
১। জলপাই ৫০০ গ্রাম
২। চিনি পরিমাণমতো
৩। লাল গুঁড়া মরিচ ২ টেবিল চামচ
৪। লবণ স্বাদ অনুযায়ী
৫। সরিষার তেল পরিমাণমতো
৬।পাঁচফোড়ন ১ চা চামচ
৭। লাল মরিচ টেলে গুঁড়া করা ১ টেবিল চামচ এবং পানি পরিমাণমতো
৭। সিরকা (সাদা) আধা কাপ।



প্রণালি :
প্রথমে জলপাই কেঁচে নিয়ে লবণ ও পানিসহ সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে হবে। তারপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পাঁচফোড়ন দিয়ে একে একে সিরকা, লবণ ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জলপাই দিন। আরও কিছুক্ষণ নেড়ে চিনি ও পরিমাণমতো পানি দিয়ে আবার চুলায় ২০ মিনিট রেখে রান্না করুন। ঠাণ্ডা হলে বয়ামে ভরে ফ্রিজে রাখতে হবে। এ আচার ফ্রিজেই রেখে সংরক্ষণ করুন।