মজাদার দই মাছ






মাছ পছন্দ করে না এমন কেউকে হয়তো খুজেই পাওয়া যাবে না। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি মাছের রেসিপি। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি তৈরী করাও সহজ। তাহলে জেনে নিন কিভাবে তৈরী করবেন দই মাছ।

উপকরণঃ
১। রুই মাছ – এক কেজি
২। পেঁয়াজ বাটা – তিন চা চামচ
৩। আদা বাটা – এক চা চামচ
৪। রসুন বাটা – এক চা চামচ
৫। মরিচ গুঁড়া – এক চা চামচ
৬। হলুদ গুঁড়া – আধা চা চামচ
৭। কাঁচামরিচ – চারটি
৮। জিরা – আধা চা চামচ
৯। দারচিনি – এক টুকরা
১০। লবঙ্গ – চারটি
১১। ছোট এলাচ – চারটি
১২। দই – এক কাপ
১৩। লবণ – স্বাদমতো
১৪। চিনি – সামান্য
১৫। তেল – পরিমাণ মতো



যেভাবে তৈরী করবেন:

প্রথমে মাছ গুলোতে লবণ ও হলুদ মাখিয়ে নিন। এরপর একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিন। তেল গরম হলে মাছ দিয়ে দু'পিঠ সুন্দর বাদামি করে ভেজে তুলুন। এরপর তেল থেকে মাছ তুলে নিয়ে এর মধ্যে জিরা ও গরম মশলা ফোড়ন দিন। এরপর সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ বাটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে আদা-রসুন বাটা দিন। মশলা ভাজা হয়ে ওপরে তেল ভাসতে থাকলে আঁচ কমিয়ে দিন। এরপর এর মধ্যে দিয়ে দিন ফেটানো দই। এরপর  ১০ থেকে ১৫ মিনিট নাড়তে থাকুন। এরপর এর মধ্যে দিয়ে দিন লবণ ও চিনি। এরপর মাছের টুকরো দিয়ে কম আঁচে ১০ মিনিট রান্না করুন। ১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন মজাদার দই মাছ