ভোজনবিলাসি বাঙালির পছন্দের খাবারের তালিকায় স্থান পায় ইলিশ। ইলিশ পছন্দ করে না এমন কেউকে হয়ত খুঁজেই পাওয়া যাবে না। তাইতো আজ আপনাদের জন্য ডাব ইলিশ নিয়ে হাজির হয়েছি। এটি তৈরী করা যেমন সহজ। তেমনি স্বাদেও অনন্য। তাহলে জেনে নিন কিভাবে তৈরী করবেন ডাব ইলিশ।

উপকরনঃ

১। ইলিশ ৪ টুকরা

২। ডাব ১টা (পানি ও নরম মালাইসহ)

৩। পেঁয়াজবাটা ১ টেবিল চামচ

৪। পোস্তদানাবাটা ১/২ চা-চামচ

৫। হলুদ গুঁড়া ১/২ চা-চামচ

৬। মরিচ গুঁড়া ১/২ চা-চামচ

৭। রসুনবাটা সিকি চা-চামচ

৮। কাঁচা মরিচ ৪-৫টা

৯। লবণ স্বাদমতো

১০। তেল ১/২ কাপ।

১১। অ্যালুমিনিয়াম ফয়েল প্রয়োজনমতো

প্রস্তুত প্রনালিঃ

প্রথমে ডাবের পানি ও শাঁস বের করে নিয়ে খোলাটাকে ২ ফালি করে কেটে রাখুন। এরপর ডাবের নরম শাঁস কুচি করে নিন। এরপর পেঁয়াজ আর পোস্তদানা কিছুটা ডাবের পানি দিয়ে পাতলা করে বেটে নিন। এরপর ফয়েল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর বাকি ডাবের পানিসহ এই মিশ্রণ দিয়ে মাছের মাঝে টুকরাগুলো মেখে আধা ঘণ্টা রেখে দিন। এরপর মাখানো মাছ প্যানে ঢেলে ঢাকনা দিয়ে কম আঁচে ১২-১৫ মিনিট রান্না করে নিন এবং একবার খুব সাবধানে মাছ উল্টে দিন। এরপর চুলা থেকে নামিয়ে প্রতিটি ডাবের খোলায় ঝোল-মসলাসহ ২ টুকরা মাছ নিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিন। এরপর ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে প্রি-হিট করা ওভেনে ৭-৮ মিনিট বেক করে নিন। এপর নামিয়ে ফয়েল খুলে ডাবের খোলাতেই পরিবেশন করুন মজাদার ডাব ইলি