সকালের নাস্তায় অভিনব ডিমের অমলেট স্যান্ডউইচ






প্রতিদিন সকালেনাস্তার মেনুতে কি থাকবে তাই নিয়ে আমারা অনেক দিদ্ধার মধ্যে পরে যাই। আবার প্রতিদিন নাস্তায় একই খাবার ভালোও লাগেনা। তাই আপনার সকালের নাস্তায় ভিন্নতা আনবে ডিমের অমলেট স্যান্ডউইচ । সকাল বা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য এটি খুবই সহজ ও ঝটপট একটি রেসিপি। এই স্যান্ডউচটা বাচ্চারা অনেক পছন্দ করে। তাহলে জেনে নিন কিভাবে বানাবেন মজাদার ডিমেরঅমলেট স্যান্ডউইচ ।  


উপকরনঃ

১- ডিম ৪ টি

২- পেঁয়াজ কুচি  ৪ টেবিল চামচ

৩- কাঁচামরিচ কুচি ৪-৫ টা

৪- ধনেপাতা কুচি  ৪ চা চামচ

৫- টমেটো কুচি ৪ চা চামচ

৭- গোলমরিচের গুঁড়া ২ চা চামচ

৮- লবন স্বাদ মত

৯- টমেটো ক্যাচাপ

১০- মাখন

১১- তেল

১২- চীজ স্লাইস ৪ টি

১৩- পাউরুটি ৮ টুকরা


প্রস্তুত প্রনালিঃ

প্রথমে একটি পাত্রে ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়া ও স্বাদ মত লবন দিয়ে ডিম গুলোকে ভালো করে ফেটে নিন। এরপর অমলেট গুলোকে ভাঁজার আগে রুটিগুলোকে তৈরী করে নিন। ৪ টি পাউরুটির এক সাইডে টমেটো ক্যাচাপ লাগিয়ে নিন এবং বাকি ৪ টি পাউরুটির এক সাইডে মাখন লাগিয়ে নিন। এরপর একটা প্যানে পরিমান মত তেল গরম করে নিন। এরপর এই তেলের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে চার কোনা করে ৪ টি ডিম ভেঁজে নিন। এরপর টমেটো ক্যাচাপ লাগানো পাউরুটি গুলোতে টমেটো ক্যাচাপের উপর একটা চীজ স্লাইস এবং একটা করে ভেঁজে রাখা ডিম দিয়ে দিন। এরপর মাখন লাগানো পাউরুটি গুলো ডিমের উপর দিয়ে দিন। এরপর একটি প্যানে অল্প একটু মাখন গরম করে নিন। এরপর তৈরী করে রাখা স্যান্ডউচ গুলো হালকা চেপে চেপে এপিট-ওপিট করে ভেঁজে নিন। এরপর স্যান্ডউচ গুলোকে কোনাকোনি করে কেটে নিন। এরপর পরিবেশন করুন মজাদার ডিমের অমলেট স্যান্ডউইচ ।