মনের রঙ্গে রাঙ্গান আপনার ঘরটিকে


মনের রঙ্গে রাঙ্গান আপনার ঘরটিকে


আমরা অনেকেই মনে করি ঘর রং করা একটা সাধারন বিষয়। আবার আমরা অনেকেই ঘর রং কারার সময় প্রত্যেকটা রুমের জন্য একই রং নির্বাচন করি। আবার অনেকের বাসায় রুমগুলোতে আলাদা আলাদা রং করলেও, আদৌই তার ঘরটা ভালো লাগছে কিনা, এই নিয়ে মনের মধ্যে থাকে হাজারটা প্রশ্ন। কিন্তু মনোবিজ্ঞানিদের মতে, ঘরের প্রকারভেদে আলাদা আলাদা রং  আপনার মনে এনে দিতে পারে প্রশান্তির ছোয়া, আপনার ঘরের এই বাহারি রঙের প্রভাবে আপনার এবং আপনার পরিবারের মানুষিক অবস্থার উন্নতি ঘটাতে পারে, সেই সাথে আপনার ঘরে আসবে নান্দনিকাতার ছোঁয়া তাহলে জেনে নিন কোন ঘরের রং কেমন হওয়া উচিৎ।  

ড্রইংরুমঃ

গল্প-গুজব, অতিথি আপ্যায়ন সবই যেন এই ড্রইংরুমকে ঘিরেই। বাড়িতে কোনো অতিথি আসলে আগেই চোখে পরে এই ঘরটি। তাই এই ঘরটিকে রাঙান একটু ভিন্ন আঙ্গিকে। এই ঘরের রঙের ক্ষেত্রে আপনি বাছাই করতে পারেন একটু উষ্ণ রং। লাল, হলুদ, কমলা অথবা একটু ভিন্ন বাদামী, ধূসর। এই রংগুলো কেমন যেন অতিথিকে শুভেচ্ছা বার্তা পাঠায় কিছু সময় গুল্প করার জন্য। ‘কেট স্মিথ’ একজন রং উপদেষ্টা, তার মতে এই রংগুলো মনের উপর এক ধরনের বিশেষ প্রভাব ফেলে, যার ফলে একে অন্যের প্রতি ঘনিষ্ঠতা অনুভব করে।


বেডরুমঃ

আমাদের সারাদিনের কর্মব্যস্থতার পরে একটু স্বস্থির জন্যই এই ঘরে প্রবেশ করি। এই ঘরটিই যেন সারাদিনের ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার উৎস। তাই এই ঘরটি হয়া চাই শীতল ও ঠান্ডা। তাই এই ঘরটির জন্য রং নির্বাচনের তালিকায় রখুন নীল, সবুজ এবং ল্যাভেন্ডার। যখন আপনি কোনো গাঢ় রঙের মধ্যে অবস্থান করবেন, তখন আপনার মধ্যে নেমে আসবে প্রসান্তির ছায়া। তাই আপনার ঘরের এই রংগুলো আপনাকে রাখবে ফুরফুরে, সেই সাথে আপনার মনে শান্তির প্রভাব ফেলবে।


ডাইনিং রুমঃ

ডাইনিং রুমে একটু নান্দনিকতার ছোয়া পেতে চাইলে ব্যবহার করুন উজ্জ্বল রংগুলো। আপনি কি অনেক বেশি অতিথিপরায়ন? সবাইকে রান্না করে খাওয়াতে আপনি কি পছন্দ করেন? তাহলে আপনার ডাইনিং রুমটা রাঙাতে পারেন লাল রঙে। আপনার ডাইনিং রুমের রং যদি লাল হয়, তাহলে মানুষ ভাববে আপনি অনেক ভালো রান্না করেন। আর এই মতবাদ দিয়েছেন রং বিশেষজ্ঞ ‘হ্যারিংটন’। ব্যপারটা কিছুটা হাস্যকর মনে হলেও এটিই সত্যি।


রান্নাঘরঃ

রান্নাঘরের জন্য লাল এবং হলুদ রং বেশ মানানসই। লাল এবং হলুদ  ক্ষুধা বাড়ায়। তাইতো বেশীরভাগ রেস্টুরেন্ট গুলোতে এই রংগুলোই বেশি প্রাধান্য পায়তবে আপনার ওজন যদি একটু বেশি হয় তাহলে লাল, হলুদকে এড়িয়ে যান। এক্ষেত্রে আপনি রান্নাঘরে নীল রং ব্যবহার করতে পারেন। নীল আপনাকে ডায়েট করতে সাহায্য করবে। আবার রং বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরকে কেন্দ্র করে যদি আপনার ছোটবেলার বিশেষ কোনো মধুর স্মৃতি থেকে থাকে, তাহল সেই রঙেই আবার রাঙাতে পারেন আপনার রান্নাঘরটিকেকারন সেই রংটি পুনরায় আপনার মনকে আনন্দে ভাসাতে পারে। 

   

বাথরুমঃ

বাথরুমের রঙের ক্ষেত্রে আপনি একটু হালকা রং বেছে নিন। বাথরুমের রঙের জন্য সাদাই বেশ উপযোগী। সাদা বা হালকা রংগুলো আপনার বাথরুমে পরিচ্ছন্নতার ছোয়া আনবে। আজকালকার সময়ে বাথরুম শুধুমাত্র গোসলের জন্যই সীমাবদ্ধ নেই। এখন নিজের যত্নে বেশ খানিকটা সময় আপনাকে বাথরুমেই ব্যায় করতে হয়। নিজের যত্নে আপনি বাথরুমে স্পা করেন, আবার নিজেকে রিল্যাক্স করেন। তাই আপনার বাথরুমের রঙে বেছে নিন সাদা, টারকুইশ নীল ও সবুজ।