কাঁচকলার চপ
পুষ্টিকর সবজীগুলোর
মধ্যে কাঁচকলা অন্যতম। আর এই কাঁচকলার বিভিন্ন রকমের রেসিপির মধ্যে কাঁচকলার চপ
অনেক সুস্বাদু। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সবজীর প্রতি প্রায় বাচ্চারই অনেক
অনিহা। ঠিক তেমনি বড়দের মধ্যেও অনেকেই সবজী পছন্দ করে না। তাদের জন্য তৈরী করতে
পারেন এই ব্যতিক্রমধর্মী কাঁচকলার চপ। এটি খেতে যেমন মজাদার তেমনি পুষ্টিগুনে ভরপুর। আর এই কাঁচকলার চপটি আপনি ভাতের সাথে পরিবেশন করতে পারেন, আবার আপনি চাইলে এটি সকাল-বিকালের নাস্তার মেনুতেও রাখতে পারেন। তাহলে জেনে নিন কিভাবে বানাবেন কাঁচকলার চপ।
উপকরনঃ
১। কলা সিদ্ধ ২ টি
২। আলু সিদ্ধ ৩ টি
(মাঝারি সাইজের)
৩। ধনেপাতা কুচি ১/৩
কাপ
৪। কাঁচামরিচ কুচি
স্বাদমত
৫। সাদা গোলমরিচের
গুঁড়া ১/২ চা চামচ
৬। গরম মসলা গুঁড়া ১/২
চা চামচ
৭। জিরার গুঁড়া ১/২ চা
চামচ
৮। টোস্ট বিস্কুটের
গুঁড়া ১/২ কাপ
৯। পেঁয়াজ কুচি ১ কাপ
১০। ডিম ১ টা
১১। ধনিয়ার গুঁড়া ১/২
চা চামচ
১২। মরিচের গুঁড়া ১/২
চা চামচ
১৩। হলুদের গুঁড়া ১/২
চা চামচ
১৪। লবন স্বাদমত
১৫। তেল পরিমানমত
প্রস্তুত প্রনালিঃ
প্রথমে সিদ্ধ করা আলু এবং কলাগুলোকে একসাথে
ভালোকরে মেখে নিন। এরপর একটি পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি,
সাদা গোলমরিচের গুঁড়া, গরম মসলা গুঁড়া,
জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া,
হলুদের গুঁড়া, স্বাদমত লবন ভালো করে মেখে
নিন। এরপর এর মধ্যে আগে থেকে মেখে রাখা আলু ও কলার মিশ্রনটি দিয়ে আবার ভালোকরে
মেখে নিন। এরপর এর মধ্যে দিয়ে দিন টোস্ট বিস্কুটের গুঁড়া ও ডিমের সাদা অংশ। এরপর
এগুলো আবার ভালোকরে মেখে নিন। এরপর মিশ্রনটি দিয়ে আপনার পছন্দমত চপের আকার করে
নিন। এরপর চুলায় মিডিমায় আঁচে একটি কড়াইয়ে পরিমানমত তেল গরম করে নিন। এরপর এর
মধ্যে চপগুলোকে ভেঁজে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন মজাদার কাঁচকলার চপ।

