অ্যান্ড্রয়েডের উপর থেকে নির্ভরতা কমাতে চায় ফেইসবুক। সে জন্য নিজেরা নতুন করে অপারেটিং সিস্টেম উন্নয়ন করছে। সামাজিক মাধ্যমটি সেই অপারেটিং সিস্টেমের নাম দিয়েছে ‘ফেইসবুক ওএস’। প্রাথমিকভাবে ফেইসবুক তাদের স্মার্ট স্পিকার ও অকুলাস ভিআরে ব্যবহার করবে অপারেটিং সিস্টেমটি। ফেইসবুকের অপারেটিং সিস্টেম জেনারেল ম্যানেজার মার্ক লুকোভস্কির নেতৃত্বে ওএসটি উন্নয়ন করা হচ্ছে। তিনি এর আগে ১৯৯০ সালে উইন্ডোজ এনটির কো-অথর ছিলেন। এরপর তিনি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন। এর মধ্যে কয়েক বছর গুগলে, ভিএমওয়্যারে কাজ করেছেন। ফেইসবুকের হার্ডওয়্যার বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু বসওর্থ বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে, পরবর্তী প্রজন্ম আমাদের জন্য একটা জায়গা রাখবে। আমরা মনে করি না যে, বাজারের প্রতিযোগী হিসেবে আমরা সবার চেয়ে আলাদা হয়ে এগিয়ে যাবো। তবে আমরা এটি নিজেই উন্নয়ন করতে চাই।গুগলের সঙ্গে যে কোনো খারাপ সম্পর্ক থেকে সামাজিক মাধ্যম জায়ান্টটি এমন সিদ্ধান্ত নিয়েছে তা নয়। বরং ভালো সম্পর্ক থাকার সময়েই নিজেদের জায়গাকে পাকাপোক্ত করছে ফেইসবুক। চলতি বছরের মে থেকে চীনা জায়ান্ট হুয়াওয়ের সঙ্গে গুগলের সম্পর্ক অবনতি হয়। এরপর হুয়াওয়েও নিজেদের অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দেয় এবং সেটি নিয়ে আসে। যদিও এখনো হুয়াওয়ের হারমনি অপারেটিং সিস্টেমটি মোবাইল ফোনে ব্যবহার করতে শুরু করেনি, তবে খুব শিগগির তারা সেটি ব্যবহার শুরু করবে।
For Better & Bright Life জীবনধারা, lifestyle, রেসিপি, Recipe, রান্না, রূপচর্চা, makeup, স্বাস্থ্য টিপস ও ট্রিকস (Tips & Tricks) পরামর্শ, Health Tips, স্মার্টফোন আপডেট, smartphone update,
অ্যান্ড্রয়েডের বিকল্প অপারেটিং সিস্টেম তৈরি করছে ফেইসবুক
অ্যান্ড্রয়েডের উপর থেকে নির্ভরতা কমাতে চায় ফেইসবুক। সে জন্য নিজেরা নতুন করে অপারেটিং সিস্টেম উন্নয়ন করছে। সামাজিক মাধ্যমটি সেই অপারেটিং সিস্টেমের নাম দিয়েছে ‘ফেইসবুক ওএস’। প্রাথমিকভাবে ফেইসবুক তাদের স্মার্ট স্পিকার ও অকুলাস ভিআরে ব্যবহার করবে অপারেটিং সিস্টেমটি। ফেইসবুকের অপারেটিং সিস্টেম জেনারেল ম্যানেজার মার্ক লুকোভস্কির নেতৃত্বে ওএসটি উন্নয়ন করা হচ্ছে। তিনি এর আগে ১৯৯০ সালে উইন্ডোজ এনটির কো-অথর ছিলেন। এরপর তিনি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন। এর মধ্যে কয়েক বছর গুগলে, ভিএমওয়্যারে কাজ করেছেন। ফেইসবুকের হার্ডওয়্যার বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু বসওর্থ বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে, পরবর্তী প্রজন্ম আমাদের জন্য একটা জায়গা রাখবে। আমরা মনে করি না যে, বাজারের প্রতিযোগী হিসেবে আমরা সবার চেয়ে আলাদা হয়ে এগিয়ে যাবো। তবে আমরা এটি নিজেই উন্নয়ন করতে চাই।গুগলের সঙ্গে যে কোনো খারাপ সম্পর্ক থেকে সামাজিক মাধ্যম জায়ান্টটি এমন সিদ্ধান্ত নিয়েছে তা নয়। বরং ভালো সম্পর্ক থাকার সময়েই নিজেদের জায়গাকে পাকাপোক্ত করছে ফেইসবুক। চলতি বছরের মে থেকে চীনা জায়ান্ট হুয়াওয়ের সঙ্গে গুগলের সম্পর্ক অবনতি হয়। এরপর হুয়াওয়েও নিজেদের অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দেয় এবং সেটি নিয়ে আসে। যদিও এখনো হুয়াওয়ের হারমনি অপারেটিং সিস্টেমটি মোবাইল ফোনে ব্যবহার করতে শুরু করেনি, তবে খুব শিগগির তারা সেটি ব্যবহার শুরু করবে।
-
চোখের পাপড়ি ঘন করার প্রাকৃতিক উপায় লম্বা , ঘন চোখের পাপড়ি চোখের সৌন্দর্য বৃদ্ধি করে দেয় দ্বিগুন । ঘন পাপড়ির কারনে চ...
-
পাউরুটির রসমালাই অনেক সময় এমন হয় যে, আমাদের রসমালাই খেতে ইচ্ছে করছে কিন্তু বাইরে থেকে কিনে আনাও সম্ভব হয় না আবার বাসায় ছানা বান...
-
গ্যাসের চুলায় ফিশ বারবিকিউ Fish BBQ at gas Stove , Fish BBQ Recipe Fish barbecue at Gas Stove, Gas Stove Stove BBQ, BBQ at Stove, BBQ...