নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট চিজি গারলিক ব্রেড

চিজি গারলিক ব্রেড






উপকরণঃ

১। ব্রেড – চার টুকরা

২। বাটার – ৫০ গ্রাম

৩। রসুন কুচি – দুই টেবিল চামচ

৪। ধনিয়া পাতা – চার চা চামচ

৫। মোজেরোলা চিজ – এক কাপ

৬। গ্রেট করা চিজ – এক কাপ

৭। পাপরিকার গুঁড়া – এক টেবিল চামচ


প্রথমে একটি প্যান গরম করে এর উপর ব্রেড রেখে সামান্য টোস্ট করে নিন। এরপর একটি বাটিতে একে একে বাটার, রসুন, ধনিয়া পাতা নিয়ে একসাথে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ব্রেডে লাগিয়ে নিন। এরপর আরেকটি বাটিতে মোজেরোলা চিজ, গ্রেট করা চিজ,পাপরিকার গুঁড়া একসাথে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ব্রেডে আগের মিশ্রনটির উপর দিয়ে দিন। এরপর চুলায় একটি প্যান নিয়ে তাতে বাটার ব্রাশ করে নিন। এরপর এর মধ্যে ব্রেড গুলো দিয়ে দিন এবং চুলার আঁচ একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এরপর চিজ গলে গেলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিজি গারলিক ব্রেড।