কিভাবে বুঝবেন আপনার ভালোবাসার মানুষটি একজন ভালো মানুষ





একটা সম্পর্কে কেবল ভালোবাসাই জরুরী নয়, সব থেকে জরুরী একটা ভালো মানুষকে ভালবাসতে পারা কিন্তু কিভাবে বুঝবেন আপনার ভালোবাসার মানুষটি একজন ভালো মানুষ কিনা? আপনার ভালোবাসার মানুষটির কয়েকটি বিষয় লক্ষ করলেই বুঝতে পারবেন সে প্রকৃত ভালো মানুষ কিনা তাহলে মিলিয়ে নিন এই ১৫ টি লক্ষন, আর বুঝে নিন আপনার প্রিয় মানুষটি প্রকৃত ভালো মানুষ কিনা



- একজন ভালো মনের মানুষ কখনই তাঁর ভালোবাসা প্রকাশে দ্বিধা করবে না

- আপনার খারাপ সময় গুলোতেও তিনি আপনার পাশে থাকবে এবং আপনাকে সবসময় সাপোর্ট দেবেন

- আপনার পথ চলায় তিনি সবসময়ই উৎসাহ যোগাবেন

- আপনার বিশ্বাস অর্জন এবং সবসময়ে আপনার বিশ্বাস ধরে রাখার চেষ্টা থাকবে তাঁর মাঝে

- আপনি সবসময় তাঁর সংস্পর্শে নিজেকে নিরাপদ মনে করবেন

- আপনার নিজের কাছে নিজেকে অসুন্দর মনে হয় এমন কিছু সে কখনই বলবে না বা করবে না

- আপনার ছোটখাট সব রকমের পছন্দ-অপছন্দকেই তিনি গুরুত্ব দেবেন

- প্রত্যেকটি সম্পর্কেই একটা সীমারেখা থাকে আর তিনি কখনই  সেই সীমারেখা লঙ্ঘন করবে না

- সম্পর্ক ধরে রাখার সম্পর্ক ভালো রাখার জন্য তিনি সারা জীবন চেষ্টা করবেন

১০- আপনার নিজের ইচ্ছার বিরুদ্ধে কখনই কিছু করতে তিনি বাধ্য করবেন না

১১- তিনি সুধু মাত্র আপনার কাছেই নয়, সবার কাছেই হবে একজন আত্নসম্মানবোধে ভরা মানুষ

১২- তিনি কখনই আপনাকে শারীরিক-মানসিক নির্যাতনের কথা স্বপ্নেও ভাববেন না 

১৩- তিনি কখনই কারো বাহ্যিক সৌন্দর্যকে গুরুত্ব দেবেন না

১৪- তিনি কখনই আপনাকে অবিশ্বাস করবেন না

১৫- তাঁর কোনো নোংরা বদ অভ্যাস থাকবে না, থাকলেও তা আপনার জন্য ত্যাগ করবে