পড়ায় মনোযোগ বাড়ানোর উপায়





শত চেষ্টা করেও লেখাপরায় মনোযোগী হতে পারছেন না? পড়তে ভালো লাগে না? কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করতে চাইলে পড়াশুনা করাটা আবশ্যক। তাই মন না থাকা স্বত্বেও পড়তে হচ্ছে। আর তাই কোনো পড়াই আপনি মনে রাখতে পারছেন না। তবে আপনি কি জানেন পড়াশুনায় মনযোগ দেওয়া ততটা বেশি কঠিনও নয় যতটা কঠিণ আপনার মনে হচ্ছে। তাহলে জেনে নিন কিভাবে পড়াশুনায় মনোযোগ বাড়াবেন


১. পড়ার মাঝে বিরতি নিনঃ

আমরা যখন একটানা অনেক ক্ষন ধরে পড়ি তখন পড়ার প্রতি আমাদের মনোযোগ থাকে না। তাই পড়ার সময় বিরতি নিয়ে পড়ুন। তাহলে পড়ায় মনোযোগ থাকবে।



২. দাঁড়িয়ে পড়ুনঃ

যখন আপনার পড়তে ইচ্ছা করবেনা তখন আপনি চাইলে দাঁড়িয়ে পড়তে পারেন। তাহলে তারাতারি আপনার পড়ায় মনোযোগ ফিরে আসবে।



৩. লক্ষ্য নিয়ে পড়ুন:

পড়াশুনা শেষ করে আপনি কি করতে চান এটাই আপনার লক্ষ। তাই যখন পড়া থেকে আপনার মনোযোগ হারিয়ে যাবে তখন আপনি আপনার লক্ষ পূরণের কথা ভাবুন। তাহলে দেখবেন লক্ষ পূরনের তাগিদে হলেও আপনি আবার পড়ায় মনোযোগ দিতে পারছেন।



৪. ক্ষুধা নিবারণ করুন:

যখন আমাদের খুদা লাগে তখন আমাদের পড়ায় মনোযোগ নষ্ট হয়। তাই খুদা লাগলে খাবার খেয়ে আবার পড়তে শুরু করুন দেখবেন পড়ায় মনোযোগ ফিরে এসেছে।



৫. ঘুমিয়ে নিন:

একটানা অনেক সময় পড়লে মস্তিষ্কে চাপ পরে। এর ফলে মস্তিষ্ক কজ করার ক্ষমতা অনেকটাই কমে যায়। তাই আপনি যদি কিছু সময় ঘুমিয়ে আবার পড়া শুরু করেন তাহলে আবার আপনার পড়ায় মনোযোগ ফিরে আসবে।



৬. অন্য চিন্তা না করা:

আপনার যদি কোনো জরুরী কাজ থাকে সেটা আগে থেকেই সেরে নিন। তাহলে পড়ার সময় কাজের চিন্তা মাথায় থাকবে না আর আপনি পড়ায়ও মন দিতে পারবেন।




৭. সকালে পড়ার অভ্যাস:

দিনের শুরুতে মানুষের কাজ করার ক্ষমতা সবথেকে বেশী থাকে। তাই আপনার কঠিন পড়া গুলো সকালে পড়ার চেষ্টা করুন।



৮. মেডিটেশন করুন:

মেডিটেশন মন ও শরীর দুটোই প্রাণবন্ত রাখে। মেডিটেশনের ফলে শরীরের ক্লান্তি দূর করে। এছাড়া মেডিটেশনের ফলে মস্তিষ্কের এর রিফ্রেশমেন্ট ঘটে। তাই পড়ায় মনোযোগ বাড়াতে মেডিটেশন করতে পারেন।