মজাদার ফালুদা




প্রতিদিনের ইফতারে বিভিন্ন রকম মুখোরোচক খাবারের পাশাপাশি থাকা চাই পুষ্টিকর খাবার। তাই আপনি চাইলে আপনার পরিবারের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে ইফতারে তৈরী করতে পারেন ফালুদা। তাহলে জেনে নিন কিভাবে তৈরী করবেন ফালুদা।

উপকরণঃ

সাবু দানাআধা কাপ
ঘন দুধএক গ্লাস
কনডেন্স মিল্কআধা কাপ
চিনিপরিমাণমতো
সিদ্ধ করা নুডুলসএক কাপ
পেস্তা বাদাম, কাজু বাদামএক টেবিল চামচ
স্ট্রবেরি, আম, কলা, আপেল ও আঙুর কিউব করে কাটাদুই টেবিল চামচ
আইসক্রিমপরিমাণমতো
বরফ কুঁচিপরিমাণমতো
১০ রুহুআফজাপরিমাণমতো
১১ জেলো জমানোদুই রকম (প্যাকেটের নির্দেশমতো)
১২। মাওয়া গুঁড়াপরিমাণমতো

যেভাবে তৈরী করবেনঃ

প্রথমে পানি দিয়ে সাবু দানা সিদ্ধ করে নিন এরপর ঘন দুধ, কনডেন্স মিল্ক ও চিনি একসঙ্গে জ্বাল দিয়ে ঘন করে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন এরপর একটি সার্ভিস বাটি বা গ্লাসে পর্যায়ক্রমে প্রথমে সেদ্ধ সাবু দানা ও নুডুলস এর পর ঘন দুধ দিন এরপর দিয়ে দিন আইস ক্রিম, বাদাম কুঁচি, আবার ঘন দুধ, নুডুলস, ফলের টুকরো, মাওয়া কুঁচি এবং সবশেষে ঘন দুধ, জেলো, রুহুআফজা ও বরফ কুঁচি এরপর পরিবেশন করুন মজাদার ফালুদা