নামটা আচারি গোশত হলেও এটি
কিন্তু আচার দিয়ে রান্না করা হয় না। এই রান্নাটা করা হয় আচারের মশলা দিয়ে তাই এর
নাম আচারি গোশত। এভাবে মাংস রান্না করলে মাংসের স্বাদ বেড়ে যায় দ্বিগুন। যারা
একঘেয়েমি মাংস রান্না খেয়ে খেয়ে বিরক্ত, তারা চাইলে মাংস রান্নার ভিন্নিতা পেতে
তৈরী করতে পারেন এই আচারি গোশত। তাহলে জেনে নিন কিভাবে রান্না করবেন আচারি গোশত।
উপকরনঃ
১- গরুর মাংস ১ কেজি।
২- ২ টেবিল চামচ আদা বাটা
৩- ১ টেবিল চামচ রসুন বাটা
৪- ধনিয়ার গুঁড়া ১ টেবিল চামচ
৫- জিরার গুঁড়া ১ টেবিল চামচ
৬- মরিচের গুঁড়া স্বাদমত
৭- হলুদ গুঁড়া ১ চা চামচ
৮- লবন স্বাদমত
৯- টক দই ১/২ কাপ
১০- ২ টেবিল চামচ আচারের মশলা
১১- পেঁয়াজ কুচি ১ কাপ
১২- সয়াবিন তেল ১/৩ কাপ
১৩- সরিষার তেল ১ কাপ
১৪- তেজপাতা ২ টা
১৫- আস্তো শুকনা মরিচ ৩টা
১৬- ৪-৫ টা কাঁচামরিচ
১৭- পাঁচফোড়ন ১ টেবিল চামচ
১৮- আস্তো রসুনের কোয়া ৪-৫ টি
১৯- দারুচিনি ২টা, লঙ্গ ৫-৬ টা,
এলাচ ৪-৫ টা।
প্রস্তুত প্রনালিঃ
প্রথমে মাংসটি ভালো করে ধুয়ে
একটি পাত্রে তুলে নিন। এরপর এর মধ্যে একে একে আদা বাটা, রসুন বাটা, ধোনিয়ার গুঁড়া,
জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবন, আচারের মশলা, টক দই ও পেঁয়াজ কুচি
ভালো করে মাখিয়ে নিন। এরপর এটি একটা ঢাকনা দিয়ে ঢেকে ১ ঘন্টার জন্য মেরিনেট করুন।
এরপর চুলায় মিডিয়াম আঁচে একটি কড়াইয়ে ১/৩ কাপ সয়াবিন তেল ও ১/২ কাপ সরিষার তেল
হালকা গরম করে নিন। তেলটা গরম হয়ে এলে এরমধ্যে দিয়ে দিন তেজপাতা, লঙ্গ, এলাচ ও
দারুচিনি। এরপর এরমধ্যে মেরিনেট করা মাংসগুলো ভালো করে মিশিয়ে নিন। এরপর একটি
ঢাকনা দিয়ে ঢেকে দিন এবং ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। ১০-১৫ মিনিট পর ঢাকনা তুলে
মাংসটাকে নেড়ে নিন। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষন পরপর মাংসটিকে নেড়ে-চেড়ে
৩০-৪০ মিনিট ভালো করে কষিয়ে নিন। এরপর এর
মধ্যে পর্যাপ্ত পরিমানে গরম পানি দিয়ে দিন এবং মাংসটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা
করুন। এরপর একটি কড়াইয়ে ১/২ কাপ সরিষার তেল হালকা গরম করে নিন। এরপর এর মধ্যে দিয়ে
দিন আস্তো শুকনা মরিচ, কাঁচামরিচ ও পাঁচফোড়ন। এরপর এগুলো ভালো করে ভেঁজে নিয়ে
সরাসরি সেই মাংসের মধ্যে ভালোকরে মিশিয়ে নিন। এরপর এর মধ্যে দিয়ে দিন আস্তো রসুন কোয়া। এরপর
মাংসটিকে ঢেকে আরও ১০-১৫ মিনিট জ্বাল করে
মাংসের পানিটা শুকিয়ে নিন। এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন মজাদার আচারি গোশত।

